ইঞ্জিনিয়ারিং ছেড়ে ফুড ডেলিভারি শুরু করে বিশ্ব জুড়ে ১১ রেস্তরাঁর মালিক ইনি!
সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অফিসে কাজের প্রচুর চাপ। সেই কোন সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়তেন জয়ন্তী। রাতে যখন বাড়ি ফিরতেন, ছোট্ট ছেলেটা চাইত মায়ের সঙ্গে গল্প করতে, মায়ের থেকে গল্প শুনতে। কিন্তু জয়ন্তীর তখন আর শরীর দিত না।
সারাদিনের ক্লান্তিতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন। ছেলের স্কুলের হোমওয়ার্ক থেকে তাকে দেখাশোনা, কোনও দায়িত্বই সে ভাবে নিতে পারতেন না। মানসিক ভাবে ভীষণ ভেঙে পড়ছিলেন। তারপরই একদিন সিদ্ধান্ত নেন, চাকরি ছেড়ে ফুড হোম ডেলিভারি শুরু করার।
সেই ছোট চিন্তাভাবনার জেরেই জয়ন্তী আজ বিশ্ব জুড়ে ১১ রেস্তোরাঁর মালিক!
যাঁর কথা হচ্ছে তিনি বেঙ্গালুরুর বাসিন্দা ৪০ বছরের
জয়ন্তী কাঠালে। একান্নবর্তী পরিবারে জন্ম জয়ন্তীর ছোট থেকেই রান্নার প্রতি
ঝোঁক ছিল। জয়েন্ট ফ্যামিলি হওয়ায় তাঁদের পরিবারে একসঙ্গে অনেকটা রান্না
করতে হত। তাই পরিবারের ছোট-বড় সকলেই রান্নার কাজে হাত লাগাতেন।
মহারাষ্ট্রে এক মরাঠি পরিবারে জন্ম জয়ন্তীর।
বিয়ের পর স্বামীর সঙ্গে বেঙ্গালুরুতে শিফট্ করেন জয়ন্তী। তাঁর হোম
ডেলিভারি ব্যবসার শুরু কিন্তু বিদেশে। ২০০৬ সালে অফিস থেকে তাঁকে
অস্ট্রেলিয়ায় পাঠানো হয়। সেখানে খাওয়া-দাওয়া নিয়ে খুব সমস্যায় পড়েছিলেন
তিনি।
প্রথম দিনই দারুণ সারা পান। বাড়ির খাবার
বহু ভারতীয় সহকর্মী অর্ডার দেন। কর্মসূত্রে দু’বছর অস্ট্রেলিয়ায় ছিলেন
তিনি। এই দু’বছরই সেখানে হোম ডেলিভারি করেছেন জয়ন্তী। বিভিন্ন উত্সবে মরাঠি
মিষ্টি বানিয়েও হোম ডেলিভারি দিতেন তিনি।
দু’বছর পর বেঙ্গালুরুতে ইনফোসিসের প্রজেক্ট
ম্যানেজার হিসাবে যোগ দেন তিনি। প্রজেক্ট ম্যানেজার হওয়ার পাশাপাশি নিজের
হোম ডেলিভারিও চালিয়ে যাচ্ছিলেন জয়ন্তী।

Comments
Post a Comment