Posts

Showing posts from October, 2021

বিনা খরচে আমেরিকায় পড়ার সুযোগ, আবেদন শেষ রোববার

Image
স্ট্যাচু অব লিবার্টি বাংলাদেশে হাইস্কুলের শিক্ষার্থীদের মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ সামনে এসেছে। এ সুযোগ এনে দিয়েছে কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি বা (ওয়াইইএস) নামের একটি প্রোগ্রাম। এ প্রোগ্রামের মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীরা আমেরিকান পরিবারের আতিথেয়তায় এক শিক্ষাবর্ষ অবস্থান করবে এবং আমেরিকার হাইস্কুলে লেখাপড়ার সুযোগ পাবে। ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। বিজ্ঞাপন বিজ্ঞাপন সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেনেডি-লুগার ওয়াইইএস প্রোগ্রামের মাধ্যমে ২০২২-২৩ শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ইয়েস বৃত্তি একটি মেধাভিত্তিক ও উন্মুক্ত কার্যক্রম। এতে বিনা মূল্যে আবেদন করা যাবে। বাংলাদেশের তিন শতাধিক স্কুলশিক্ষার্থী এখন পর্যন্ত ইয়েস কার্যক্রমে অংশগ্রহণ করেছে। এখন পর্যন্ত ৩৯২ জন শিক্ষার্থী ইয়েস প্রোগ্রামে পড়াশোনা করেছে ছবি: বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের অর্থায়নে ওয়াইইএস প্রোগ্রামের আওতায় বাংলাদেশের ৮-১১ গ্রেডের হাইস্কুলের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য বৃত্তি প্রদান করা হয়। পড়ালে...